ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 109

গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত পদ্ধতিতে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তার দাবি, বিপুল এই অর্থ পাচার দেশের অর্থনীতি ও উন্নয়নকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

তিনি বলেন, গত ১৬ বছরে গড়ে প্রতি বছর প্রায় ১৬ বিলিয়ন ডলার করে বিদেশে চলে গেছে। এসব অর্থ বিভিন্ন দেশের ব্যাংক ও সম্পদে বিনিয়োগ করা হয়েছে। তার অভিযোগ, আগের সরকারের সময়ে বিভিন্ন খাতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেয় এবং উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

আইনমন্ত্রী পিরোজপুরের একটি প্রকল্পের উদাহরণ দিয়ে বলেন, এলজিইডির সাড়ে তিন হাজার কোটি টাকার কাজ কাগজে দেখানো হলেও বাস্তবে কোনো নির্মাণকাজ হয়নি। রড বা সিমেন্ট ব্যবহার না করেই প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, এমন অনেক ভুয়া ও অনিয়মপূর্ণ প্রকল্পের অর্থ বিদেশে পাচার হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের গড়ে তোলা সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা কঠিন।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ানসহ বিচার বিভাগ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার’

সর্বশেষ আপডেট ০৬:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬