ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামের টিকায় অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 104

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, টিকাদান কার্যক্রমে কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে টিকা সরবরাহ, রোগ নজরদারি ও বিশেষ টিকাদান কর্মসূচি জোরদারের কথা জানান তিনি।

দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা বাড়তে থাকায় টিকাদান কার্যক্রম নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর বিষয়টি তুলে ধরে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, হামের প্রাদুর্ভাব, বিস্তার এবং টিকাদান কার্যক্রমের কার্যকারিতা নিয়মিতভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করা হচ্ছে। টিকা সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থায় কোনো পরিবর্তনের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তাও তথ্য-উপাত্ত ও কারিগরি বিশ্লেষণের মাধ্যমে খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী জানান, ইপিআই কর্মসূচির আওতায় টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ আন্তর্জাতিক মানদণ্ড ও সরকারি বিধিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। হামের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং টিকা সরবরাহের ধারাবাহিকতা ও মজুত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হচ্ছে।

তারেক রহমান বলেন, রোগ নজরদারি কার্যক্রম সম্প্রসারণ, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া ব্যবস্থাও জোরদার করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।

তিনি আরও জানান, হামের টিকাদানের আওতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে দেশব্যাপী বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

হামের টিকায় অবহেলা প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সর্বশেষ আপডেট ০৯:২৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬