ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০১:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 17

সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের বৌলাই নদীতে হাউসবোট থেকে পড়ে নিখোঁজ রুকাইয়া নুর (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৪২ ঘণ্টা পর রোববার (২৩ আগস্ট) ভোরে তাহিরপুর উপজেলার পিরোজপুর এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে।

নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার চামোট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা চিকিৎসক শাহানুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রুকাইয়াসহ ২০ জন পর্যটক সাফিনা লাক্সারি হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথে তাহিরপুর উপজেলার মাহতাবপুর এলাকার খেয়াঘাটে হঠাৎ হাউসবোট থেকে নদীতে পড়ে যায় রুকাইয়া।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালায়। তবে ওই সময়ে তার সন্ধান পাওয়া যায়নি।

রোববার ভোরে ফজরের নামাজের সময় তাহিরপুরের পিরোজপুর এলাকায় বোরহান উদ্দিনের বাড়ির সামনে নদীতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো আপত্তি নেই। হাউসবোটটিও তাদের নিজেদের। তবে কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুনামগঞ্জে হাউসবোট থেকে পড়ে শিশুর মৃত্যু

সর্বশেষ আপডেট ০১:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬