ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৪১% বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 14

সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই পরিমাণ পৌঁছেছে গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে।

সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) তাদের ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড’ বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানত দাঁড়িয়েছে প্রায় ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১২ হাজার ৭৬৩ কোটি টাকা।

এক বছরের ব্যবধানে এই অঙ্কে এসেছে বড় ধরনের পরিবর্তন। ২০২৪ সালে যেখানে জমার পরিমাণ ছিল ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৪১ শতাংশেরও বেশি। এই প্রবণতা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়।

তথ্য অনুযায়ী, এর আগে ২০২১ সালে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁতে। যদিও বর্তমান হিসাব সেই রেকর্ডকে ছাড়াতে পারেনি, তবে এটি গত কয়েক বছরের তুলনায় আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি করেছে।

সুইস ব্যাংকে অর্থ রাখার ক্ষেত্রে সবসময়ই স্বচ্ছতার প্রশ্ন ওঠে। তবে এসএনবির প্রতিবেদনে কোনো নির্দিষ্ট উৎস বা অর্থের বৈধতা নিয়ে মন্তব্য করা হয়নি। সাধারণভাবে ধারণা করা হয়, ব্যক্তি ও প্রতিষ্ঠান বৈধ আয়ের অর্থও সেখানে জমা রাখতে পারে। একই সঙ্গে সুইস ব্যাংকের গোপনীয় নীতির কারণে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিসরে নানা আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ৪১% বেড়েছে

সর্বশেষ আপডেট ১০:৪৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬