ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সার মজুদের দায়ে জামায়াতের নায়েবে আমিরকে জরিমানা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১২:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 28

সার মজুদের দায়ে জামায়াতের নায়েবে আমিরের জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দে নির্ধারিত গুদামের বাইরে ইউরিয়া সার মজুদের দায়ে সার ডিলার ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর মজুত করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের গুদামে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়।

মনিরুল ইসলাম ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। স্থানীয়দের কাছ থেকে সার নিয়মবহির্ভূতভাবে মজুদের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, সার ডিলার হিসেবে মনিরুল ইসলাম নির্ধারিত গুদামের বাইরে সার মজুত করছিলেন। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ার পর সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত করা সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুন বলেন, নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সার মজুদের দায়ে জামায়াতের নায়েবে আমিরকে জরিমানা

সর্বশেষ আপডেট ১২:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬