ঢাকা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে গোলাগুলি, পর্যটকদের কী অবস্থা?

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি
  • সর্বশেষ আপডেট ০১:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 181

সাজেকে গোলাগুলি, পর্যটকদের কী অবস্থা?

রাঙ্গামাটির সাজেকের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সেনাসদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক সাংবাদিক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে সাজেক সড়কের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় সড়কে অবরোধ চলছিল। অবরোধের ব্যারিকেড সরিয়ে পর্যটকদের খাগড়াছড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উজোবাজারে অবস্থানরত বাঘাইছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, সকালে প্রায় তিন হাজার পর্যটককে বহনকারী গাড়ির বহর অবরোধকারীদের ব্যারিকেডের সামনে আটকে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বারবার অনুরোধ জানালেও অবরোধকারীরা ব্যারিকেড সরিয়ে নেয়নি।

একপর্যায়ে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ করেন আনোয়ার হোসেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবরোধকারীদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যান।

তিনি আরও জানান, পর্যটকেরা উজোবাজার এলাকা ছেড়ে যাওয়ার পর সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবিনিময় হয়। এ সময় কয়েকজন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আনোয়ার হোসেনের ভাষ্য অনুযায়ী, উজোবাজারে আটকে থাকা পর্যটকেরা নিরাপদে গন্তব্যের উদ্দেশে চলে গেছেন। তাঁদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে রাঙ্গামাটি জেলা পুলিশ ও সাজেক থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাজেকে গোলাগুলি, পর্যটকদের কী অবস্থা?

সর্বশেষ আপডেট ০১:৫৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬