ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সব মাধ্যমে সময়োপযোগী শিক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • / 27

বাংলা, ইংরেজি ও মাদরাসাসহ সব শিক্ষামাধ্যমে শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, মুখস্থনির্ভর শিক্ষা নয়, বুঝে শেখার পরিবেশ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তায় আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষাপ্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যম ভিন্ন হতে পারে, কিন্তু প্রতিটি শিক্ষার্থী যেন যুগোপযোগী শিক্ষা পায়, সেটি নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু মুখস্থ বিদ্যার ওপর নির্ভর করলে চলবে না। শিক্ষার্থীরা যেন পাঠ বুঝে আত্মস্থ করতে পারে, সে লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীদের তালিকা করে তাদের আবারও শিক্ষাব্যবস্থায় ফিরিয়ে আনার তাগিদ দেন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের ইতিবাচক দিক থাকলেও তা শিক্ষকদের মধ্যে কতটা মানবিকতা ও সহমর্মিতা তৈরি করছে, সেটিও মূল্যায়ন প্রয়োজন।

সভায় গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী জানান, দেশের বিভিন্ন এলাকায় শিক্ষকদের বর্তমান অবস্থা জানতে মাঠপর্যায়ে গবেষণা চলছে।

সরকারের লক্ষ্য অর্জনে কাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে আগামী পাঁচ বছর গঠনমূলক সমালোচনার পাশাপাশি সহযোগিতার আহ্বানও জানান শিক্ষাপ্রতিমন্ত্রী।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সব মাধ্যমে সময়োপযোগী শিক্ষার আহ্বান

সর্বশেষ আপডেট ০৩:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬