শপথ নিলেন মির্জা ফয়সল ও এলিজা জামান
- সর্বশেষ আপডেট ০৫:৫৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 24
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সদস্য মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান শপথ নিয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।
অন্যদিকে, সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন এলিজা জামান। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষে সোমবার তাকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ বিষয়ে গেজেটও প্রকাশ করা হয়েছে।
গত ১ অক্টোবর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। পরে ওই আসনে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন।





























