শিরোনাম
রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্ক
- সর্বশেষ আপডেট ১০:৪১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
- / 63
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর রোববার (২৯ মার্চ) থেকে খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি একত্রে সমন্বয় করে প্রায় একমাসের বেশি সময় পর পাঠদানে বিরত ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
১৮ ফেব্রুয়ারি থেকে টানা ছুটি শুরু হয়। ২৫ মার্চ পর্যন্ত এ ছুটি চলার পর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুদিন সাপ্তাহিক ছুটি। এ নিয়ে ছুটি আরও দীর্ঘ হয়।
একইভাবে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতেও ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ৩৬ দিনের ছুটি ছিল। অন্যদিকে প্রাথমিক স্কুলগুলোতে ৮ মার্চ থেকে ছুটি শুরু হয়ে একই দিনে শেষ হচ্ছে।
রোববার সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেই একযোগে পাঠদান শুরু হতে যাচ্ছে।
Tag :
#জাতীয়_সংসদ_নির্বাচন #গণভোট #ব্যাংক_বন্ধ #তফসিলি_ব্যাংক #বাংলাদেশ_ব্যাংক #বিশেষ_ছুটি #নির্বাচন_২০২৬ #ভোটগ্রহণ #ইসি #বাংলাদেশ ঈদুল ফিতর রমজান শিক্ষাপ্রতিষ্ঠান
































