ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 15

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩ পূরণের লক্ষ্যে এ উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর সকাল ১১টায়।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ নভেম্বর সকাল ১০টায়।

আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে দলীয় সিদ্ধান্তে গত ১ অক্টোবর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। পরে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে এবং আসনটি পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবহিত করে। এর ধারাবাহিকতায় নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মিষ্টির শূন্য নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

সর্বশেষ আপডেট ০৬:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬