ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্ব, চরফ্যাশনে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 167

মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্ব, চরফ্যাশনে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষ

ভোলার চরফ্যাশনে একটি আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে মাদ্রাসার অধ্যক্ষ ও সাবেক সভাপতি আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) উপজেলার জাহানপুর ইউনিয়নের পূর্ব ওমরাবাজ মোহাম্মদিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রত্যাশী এবং সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমান সোমবার সকালে মাদ্রাসায় যান। কমিটি গঠন নিয়ে অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনা জানাজানি হলে অধ্যক্ষের অনুসারী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেল আনুমানিক ৪টার দিকে অধ্যক্ষের সমর্থকেরা শাহাদাত হোসেন লোকমানের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, নতুন ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক ও সাবেক সভাপতি শাহাদাত হোসেন লোকমানের মধ্যে বিরোধ চলে আসছিল। কমিটি গঠন নিয়ে দুই পক্ষের অবস্থান ভিন্ন হওয়ায় বিরোধটি ধীরে ধীরে প্রকাশ্য রূপ নেয়।

প্রকাশ্য দিবালোকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাল্টাপাল্টি হামলার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এতে মাদ্রাসার স্বাভাবিক পাঠদান ও শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ বলেন, মাদ্রাসার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে। বড় ধরনের সংঘাত এড়াতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্ব, চরফ্যাশনে দুই পক্ষের রক্তাক্ত সংঘর্ষ

সর্বশেষ আপডেট ০৪:০৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬