ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল

অর্থনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 14

মন্ত্রিসভার বৈঠক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেলের খসড়া মন্ত্রিসভা কমিটির বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি’র নেতৃত্বে গঠিত সচিব কমিটি দুই অর্থবছরে নতুন পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছিলেন। সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে ভাতা কার্যকর করার কথা ছিল।

তবে মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য প্রস্তুত করা চূড়ান্ত খসড়ায় এ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, ১ জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর হবে, কিন্তু তা ভেঙে ভেঙে দেওয়া হবে। অবশ্য নতুন পে-স্কেল কখন ও কীভাবে কার্যকর হবে, তা মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মন্ত্রিসভায় আজ উঠতে পারে নতুন পে-স্কেল

সর্বশেষ আপডেট ১০:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬