ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / 71

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব হয়েছিল জানিয়ে সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের সেই অন্ধকার সময়ে আমরা আর ফিরতে চাই না।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির এ কথা বলেন।

জামায়াত আমির লিখেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই। ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয়পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমনপীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।

গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। ভিন্নমত দমন নয়, স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি, যোগ করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই বিপ্লব: জামায়াত আমির

সর্বশেষ আপডেট ১২:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬