ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পানির ঘাটতিতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সংকট

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • / 24

কাপ্তাই লেকের পানির স্তর নেমে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইতিমধ্যে বন্ধ, ফলে চালু থাকা দুটি ইউনিট থেকে এখন মাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ পুরো সক্ষমতা অনুযায়ী কেন্দ্রটি সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টায় কাপ্তাই লেকে পানির স্তর রুল কার্ভ অনুযায়ী যেখানে ৭৮ দশমিক ৩৪ ফুট থাকার কথা, সেখানে পাওয়া গেছে ৭৩ দশমিক ৯১ ফুট। অর্থাৎ প্রায় ৪ দশমিক ৪৩ ফুট পানি ঘাটতি রয়ে গেছে।

শুষ্ক মৌসুম ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়াকেই এই পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের মতে, ভারী বৃষ্টি না হলে বন্ধ থাকা ইউনিটগুলো পুনরায় চালু করা কঠিন হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পানির ঘাটতিতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন সংকট

সর্বশেষ আপডেট ০৩:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬