পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৪ পুলিশ নিহত
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:২১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / 28
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় আত্মঘাতী গাড়িবোমা ও গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সীমান্তঘেঁষা এই এলাকায় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্রের বরাতে জানা যায়, প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ চৌকির সামনে বিস্ফোরিত করা হয়। এতে চৌকিটি ধসে পড়ে। এরপর অতর্কিত গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা, ফলে ঘটনাস্থলে আরও প্রাণহানি ঘটে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পর উদ্ধার ও সহায়তার জন্য আরও সদস্য ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। শক্তিশালী বিস্ফোরণে আশপাশের বেসামরিক ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
এ হামলার দায় স্বীকার করেছে একটি সশস্ত্র গোষ্ঠী। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় রয়েছেন।




































