ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১০:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 20

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিংমলগুলো বাড়তি সময় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত এসব ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।

আগে যেখানে দোকান বন্ধ হতো সন্ধ্যা ৭টার মধ্যে, এবার ঈদের কেনাকাটার চাপ ও ভিড় সামাল দিতে সময় বাড়ানো হয়েছে। তবে এখনো এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় বলেন, তারা রাত ১১টা পর্যন্ত সময় বাড়ানোর আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত অনুমতি মিলেছে রাত ১০টা পর্যন্ত। পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার ও অপ্রয়োজনীয় আলোকসজ্জা এড়িয়ে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে জ্বালানি সংকটের কারণে ৩ এপ্রিল থেকে দোকান বন্ধের সময় সন্ধ্যা ৬টা নির্ধারণ করা হয়। পরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর ৫ এপ্রিল থেকে তা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দোকান ও শপিংমল খোলা রাখার নতুন সময় নির্ধারণ

সর্বশেষ আপডেট ১০:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬