দীঘিনালায় ২৪তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

- সর্বশেষ আপডেট ০২:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 410
খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহারে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তৌকির ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল।
অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্দেশে কঠিন চীবর দান করা হয়। পাশাপাশি বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, ধর্মীয় পাঠ ও শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের শত শত ভক্ত ও অতিথি অংশ নেন।
ধর্মচারিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাবংশ থের এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের দায়ক-দায়িকারা এ উৎসবের আয়োজন করেন।
বক্তারা বলেন, কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আয়োজন। এ ধরনের উৎসব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।































