ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু রোধে জমে থাকা পানি অপসারণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • / 12

বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, ছাদবাগান ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সবার সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। তিনি নগরবাসীকে বাড়ির ছাদ, ছাদবাগান, বারান্দা এবং আশপাশের যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।

তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এজন্য ব্যক্তি, পরিবার ও সমাজ—সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় তিনি ‘পরিচ্ছন্ন ঢাকা, সবুজ ঢাকা’ গড়ার লক্ষ্যে নগরকে আগে পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার মতে, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি একটি বাসযোগ্য নগর গড়ে তোলা সহজ হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডেঙ্গু রোধে জমে থাকা পানি অপসারণের আহ্বান

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬