শিরোনাম
জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি ছাত্রলীগ নেতার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- সর্বশেষ আপডেট ০২:৪৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 73
৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
এ উপলক্ষে এম. জে. ফেরদৌস বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে ভিন্ন এক বাংলাদেশ প্রতিষ্ঠার ষড়যন্ত্র চূড়ান্ত রূপ পেয়েছিল।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া জাতীয় চার নেতাকে কারাগারে বন্দি অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।





























