ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা ও ভ্রমণে প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ১০:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 123

চরফ্যাশনে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা ও ভ্রমণে প্রধান শিক্ষক

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের শিকদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন সোহাগের বিরুদ্ধে যথাযথ ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকা, ব্যক্তিগত ব্যবসা পরিচালনা ও বিভিন্ন স্থানে ভ্রমণের অভিযোগ উঠেছে। এসব কারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক মাইনুদ্দিন সোহাগ দুলারহাট বাজারে নিজের ‘অশ্রু মেডিকেল হল’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে সময় কাটান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও কনটেন্ট তৈরি ও তা থেকে আয়ের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করেন বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত তিনি সিলেটে ছিলেন। একই বছরের ১৭ থেকে ২৮ আগস্ট ঢাকা, মোংলা, পায়রা বন্দর ও সুন্দরবন এলাকায় ভ্রমণ করেন। এ ছাড়া ২০২৫ সালের শুরু থেকে বিভিন্ন সময়ে ঢাকা, সিলেট, খুলনা ও সুন্দরবনসহ নানা স্থানে ভ্রমণ এবং ব্যক্তিগত ব্যবসায় সময় দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একজন শিক্ষকের মাধ্যমে অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত শিক্ষক হাজিরা খাতার সত্যায়িত অনুলিপি চাওয়া হলেও তা সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এদিকে, গত ২৬ অক্টোবর চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তার আকস্মিক পরিদর্শনে বিদ্যালয়ে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে আসে। কর্তব্যরত শিক্ষকদের অনুপস্থিতি ও পাঠদান ফাঁকির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কর্মরত শিক্ষকদের কাছে ব্যাখ্যা চেয়েছে উপজেলা প্রশাসন। সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) চাকরি বিধিমালা, ২০১৯-এর ৪(২) উপবিধি এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) বিধি লঙ্ঘনের অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকেরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তবে প্রধান শিক্ষক মাইনুদ্দিন সোহাগের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা যাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চরফ্যাশনে স্কুল ফাঁকি দিয়ে ব্যবসা ও ভ্রমণে প্রধান শিক্ষক

সর্বশেষ আপডেট ১০:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬