ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
মাওলানা ফখরুদ্দিন খান রাজী

চরফ্যাশনে মহানবীর (সাঃ) সীরাত অনুসরণের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
  • সর্বশেষ আপডেট ০৩:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 147

চরফ্যাশনে মহানবীর (সাঃ) সীরাত অনুসরণের আহ্বান

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে ‘সীরাতুন্নবী (সাঃ) সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিম্পোজিয়ামের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও জামায়াত নেতা মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজী বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সাঃ)-এর শিক্ষা ও সুন্নাহ অনুসরণ ছাড়া অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, সাম্য, সুবিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মহানবী (সাঃ)-এর সীরাত বা জীবনদর্শনের কোনো বিকল্প নেই। বর্তমান তরুণ সমাজকে মহানবী (সাঃ)-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমীর অধ্যক্ষ মীর শরীফ হোসেনের সভাপতিত্বে সিম্পোজিয়ামটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মহানবী (সাঃ)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন লক্ষ্মীপুর সদর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান আল জাজিরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা শাখার সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন।

সিম্পোজিয়ামে বক্তারা মহানবী (সাঃ)-এর মক্কি ও মাদানি জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, সমাজ সংস্কারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং মানবতার জন্য তাঁর কালজয়ী শিক্ষার নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মাওলানা ফখরুদ্দিন খান রাজী

চরফ্যাশনে মহানবীর (সাঃ) সীরাত অনুসরণের আহ্বান

সর্বশেষ আপডেট ০৩:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬