ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে ফিরলেন দীপু মনি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • / 76

কারাগারে ফিরলেন দীপু মনি

স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন শেষে আবার কারাগারে ফিরেছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেত্রী ডা. দীপু মনি

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যান মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সাল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।

এর আগে বৃহস্পতিবার সকালে স্বামীর জানাজায় অংশ নিতে দীপু মনিকে মুন্সীগঞ্জ কারাগার থেকে ঢাকায় নেওয়া হয়। সকাল ৬টা ১৫ মিনিটে তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে বিকেল ৩টা ১৫ মিনিটে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যানটি বনানী থেকে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে সেটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে পৌঁছায়।

দীপু মনির মেয়ে তনী দীপাবলী নেওয়াজ মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলের সময় নির্ধারিত ছিল।

প্যারোলে মুক্তি পেয়ে দীপু মনি স্বামীর জানাজা ও দাফনে অংশ নেন। আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কারাগারে ফিরলেন দীপু মনি

সর্বশেষ আপডেট ০৮:০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬