শিরোনাম
বৈদ্যুতিক শকে আহত উল্টোলেজি বানর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
- সর্বশেষ আপডেট ০৪:৪৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 95
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে বৈদ্যুতিক শকে আহত একটি উল্টোলেজি বানর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের শ্যামলী আবাসিক এলাকায় বৈদ্যুতিক শক খেয়ে বানরটি মাটিতে পড়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা আহত বানরটিকে উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, বানরটি বিরল প্রজাতির উল্টোলেজি বানর বা সিংহ বানর। উদ্ধারের পর বানরটিকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
শ্রীমঙ্গল বন রেঞ্জ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বানরটিকে পরবর্তীতে রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।





























