ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপ-৩১ সামনে রেখে বাংলাদেশের ছয় দফা দাবি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • / 185

কপ-৩১ সামনে রেখে বাংলাদেশের ছয় দফা দাবি

আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমাতে সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর ওপর ঋণের বোঝা না চাপিয়ে অনুদানভিত্তিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনবান্ধব জলবায়ু নীতি: কপ-৩১-এ বাংলাদেশের অবস্থান’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জলবায়ু নিয়ে কাজ করা ৩৩টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের জলবায়ুবিষয়ক জাতীয় অবস্থানপত্রের মূল দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

শামা ওবায়েদ ইসলাম বলেন, প্যারিস জলবায়ু চুক্তির এক দশক পর শুধু অঙ্গীকার নয়, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতিও নিশ্চিত করা জরুরি। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অর্থায়ন প্রয়োজন। অভিযোজন ও প্রশমন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনায় স্বচ্ছতা বাড়াতে হবে।

এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। জলবায়ু নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

কপ-৩১-এ বাংলাদেশের পরিবেশবান্ধব পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরার উদ্যোগের কথাও জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বিশেষ ‘জুট প্যাভিলিয়নের’ মাধ্যমে এসব পণ্য আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। এতে পাটের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পাশাপাশি দেশীয় কৃষকদের জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মির্জা শওকত আলী বলেন, শিল্প খাতে নির্গমন কমানোর উদ্যোগ চলছে। আন্তর্জাতিক আলোচনায় বাংলাদেশের দাবি কার্যকরভাবে তুলে ধরতে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

সংলাপের সমাপনী বক্তব্যে অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান ভুক্তভোগী। তাই আন্তর্জাতিক সম্মেলনগুলোতে ঋণের বোঝা নয়, অনুদানভিত্তিক আর্থিক সহায়তা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্বাগত বক্তব্যে ন্যাচার কনজারভেশন ম্যানেজমেন্টের (ন্যাকম) নির্বাহী পরিচালক ড. এস. এম. মঞ্জুরুল হান্নান খান সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, প্যারিস চুক্তির ১০ বছর পেরিয়ে যাওয়ার পর এর বাস্তবায়ন কতটা হয়েছে, তা পর্যালোচনার সময় এসেছে। বাংলাদেশ নিজস্ব জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) বাস্তবায়নে চেষ্টা চালাচ্ছে। তবে জলবায়ু অর্থায়ন, নীল অর্থনীতি, বর্জ্য ব্যবস্থাপনা এবং নগরাঞ্চলের তাপজনিত চাপ মোকাবিলায় সুস্পষ্ট ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

জলবায়ু অর্থায়নে বড় চাহিদা

সংলাপে ছয়টি বিশেষ খাতের তথ্য ও উপাত্ত তুলে ধরা হয়। উপস্থাপনায় বলা হয়, বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসি ৩.০ অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন ২০ দশমিক ৩১ শতাংশ বা ৮৪ দশমিক ৯৭ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য কমানোর লক্ষ্য রয়েছে।

২০২৬ থেকে ২০৩৫ সাল পর্যন্ত এ পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন ১১৬ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা থেকে আসতে হবে। এ ছাড়া জাতীয় অভিযোজন পরিকল্পনায় ২০২৩ থেকে ২০৫০ সাল পর্যন্ত ১১৩টি উদ্যোগ বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন ডলারের প্রয়োজন চিহ্নিত করা হয়েছে।

সংলাপে সিত্রিইআর-এর রৌফা খানম বৈশ্বিক নির্গমন ও বাংলাদেশের জলবায়ু ঝুঁকি তুলে ধরেন। সিএপিএসের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শিল্প খাতে নির্গমন কমানোর ওপর গুরুত্ব দেন। অ্যাকশনএইড বাংলাদেশের মেহজাবিন মাহফুজ ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা করেন। আবরার জিশান ও হেলেনা সামুদ্রিক সম্পদ ও আন্তর্জাতিক অর্থায়নের বিষয় তুলে ধরেন।

তরুণদের পক্ষ থেকে চৌধুরী আবরার জাহিন, সোহাইল বিন সাইফুল্লাহ ও হেলেনা খাতুন জলবায়ু অর্থায়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ছয় দফা দাবি জানান।

আলোচনায় জলবায়ু অর্থায়ন ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানো, বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

জাতীয় অবস্থানপত্রে ছয় দফা দাবি

সংলাপে উপস্থাপিত নাগরিক সমাজের জাতীয় অবস্থানপত্রে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ঋণমুক্ত ও অনুদানভিত্তিক করার দাবি জানানো হয়। পাশাপাশি কপ-৩১-এ সরকার, নাগরিক সমাজ, তরুণ ও বেসরকারি খাতের সমন্বিত অবস্থান নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এ ছাড়া পাটের মতো পরিবেশবান্ধব দেশীয় পণ্যের সম্ভাবনা তুলে ধরা, শিল্প খাতে নির্গমন ও বায়ুদূষণ কমানো, শ্রমিকদের সুরক্ষাসহ ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করা এবং নীতিনির্ধারণ ও জাতীয় প্রতিনিধিদলে নারী, তরুণ ও ক্ষতিগ্রস্ত মানুষের অর্থবহ অংশগ্রহণের দাবি জানানো হয়।

নগরাঞ্চলের জলবায়ু সংকট মোকাবিলায় জলবায়ু অভিবাসীদের নিরাপদ আবাসন, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং তাপপ্রবাহ মোকাবিলায় প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার সুপারিশও করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

কপ-৩১ সামনে রেখে বাংলাদেশের ছয় দফা দাবি

সর্বশেষ আপডেট ০৮:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬