ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 14

এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত তারিখ অনুযায়ী ২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাক্রম সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর চারটি নতুন বিষয় যুক্ত করার পরিকল্পনা রয়েছে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

সর্বশেষ আপডেট ০৫:৩৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬