ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন ঠেকাতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 9

ছবি সংগৃহীত

সীমান্তে পুশইন বন্ধে ভারতকে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বিজিবি কঠোর অবস্থানে থেকে এসব চেষ্টা প্রতিহত করছে বলে তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, সীমান্তে পুশইন ঠেকাতে ভারত সরকারকে ইতোমধ্যে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বিজিবি সীমান্তে শক্ত অবস্থানে থেকে পুশইনের চেষ্টা প্রতিহত করছে। নিয়ম না মেনে এ ধরনের কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিদের ফেরত পাঠানোর একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, যা অনুসরণ করেই দুই দেশকে কাজ করতে হবে। তার মতে, পুশইনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে সীমান্তে নারী ও শিশুসহ বিভিন্ন ব্যক্তিকে ঠেলে পাঠানোর ঘটনা ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারায় রয়েছেন এবং স্থানীয়রাও সহযোগিতা করছেন।

উল্লেখ্য, পুশইন ও সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্য বর্তমানে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক পর্যায়ের সম্মেলন চলছে। সেখানে সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও ব্যবস্থাপনা বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

পুশইন ঠেকাতে ভারতকে একাধিক চিঠি দিয়েছে বাংলাদেশ

সর্বশেষ আপডেট ০৬:১১:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬