ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজ রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • / 8

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ঘোষিত সূচি অনুযায়ী হজযাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, রোববার (৭ জুন) হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়। সোমবার (৮ জুন) আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। ওই অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং তাঁর কাছে রোডম্যাপ হস্তান্তর করা হয়।

রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে হজ চুক্তি স্বাক্ষর হবে। একই বছরের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এছাড়া সৌদি প্রান্তের বিভিন্ন অর্থ ও সেবা সংক্রান্ত কার্যক্রম নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে ই-ওয়ালেটে ব্যয় স্থানান্তর, হোটেল, তাঁবু, ক্যাটারিং ও পরিবহন সেবা চুক্তি এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন।

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

২০২৭ সালের হজ রোডম্যাপ ঘোষণা

সর্বশেষ আপডেট ০৪:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬