ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি শাপলাই পাবে: হাসনাত

বাংলা অ্যাফেয়ার্স ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 585

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক , কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই পাবে বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ দাবি তোলেন।

এদিকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ইসির বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে তা দেওয়ার কোনো সুযোগ নেই। মূলত এই বক্তব্যের পরই হাসনাত আবদুল্লাহ তার পোস্টটি দেন। প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে দলটির কোনো মতেই সমাধান হচ্ছে না।

উল্লেখ্য, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থান নিয়েছে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি বিনিময় করেছে দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা রাজপথে লড়াই করবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনা করবেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এনসিপি শাপলাই পাবে: হাসনাত

সর্বশেষ আপডেট ০৩:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫