ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক গাড়ি মালিকদের দিতে হবে পরিবেশ সারচার্জ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 22

একাধিক মোটরযান থাকলে মালিকদের অতিরিক্ত পরিবেশ সারচার্জ দিতে হবে—এমন বিধান আসছে নতুন বাজেট প্রস্তাবে। গাড়ির ইঞ্জিন ক্ষমতার ভিত্তিতে ধাপে ধাপে এই চার্জ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬–২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব থেকে জানা যায়, কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি থাকলে প্রতিটি গাড়ির ওপরই পরিবেশ সারচার্জ আরোপ করা হবে। তবে সর্বনিম্ন হারের গাড়িটিকে কিছুটা ছাড় দিয়ে বাকি গাড়িগুলোর ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত প্রতিটি গাড়ির জন্য সারচার্জ ধরা হয়েছে ২৫ হাজার টাকা। এর বেশি ক্ষমতার গাড়ির ক্ষেত্রে ধাপে ধাপে হার বাড়বে—১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত ৫০ হাজার টাকা, ২০০০ থেকে ২৫০০ সিসি পর্যন্ত ৭৫ হাজার টাকা, ২৫০০ থেকে ৩০০০ সিসি পর্যন্ত দেড় লাখ টাকা, ৩০০০ থেকে ৩৫০০ সিসি পর্যন্ত দুই লাখ টাকা এবং এর বেশি হলে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকা।

নতুন নিয়ম অনুযায়ী, এই সারচার্জ গাড়ির নিবন্ধন বা ফিটনেস নবায়নের সময়ই উৎসে আদায় করা হবে। ফলে আলাদা করে পরিশোধের প্রয়োজন পড়বে না।

এদিকে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হচ্ছে, যা পূরণে দেশীয় ও বৈদেশিক উৎস থেকে ঋণ ও সহায়তার পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একাধিক গাড়ি মালিকদের দিতে হবে পরিবেশ সারচার্জ

সর্বশেষ আপডেট ০৬:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬