ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক-এগারোর অমানবিক ঘটনার নেপথ্যে মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 22

মাসুদ উদ্দিন চৌধুরী

এক-এগারো সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী ও অমানবিক ঘটনার নেপথ্যে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন মূল ভূমিকা পালনকারী—এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, তৎকালীন সময়ে একটি ‘কার্যত সরকার’ ছিল, যেখানে মাসুদ উদ্দিনসহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি পুরো প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই সময়ের বিভিন্ন ঘটনা ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা নিয়ে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন তথ্য সংগ্রহ করছে এবং তা যাচাই করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, প্রয়োজনে তাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার বিরুদ্ধে এক-এগারো সময়ের পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, মাসুদ উদ্দিন বর্তমানে একটি মামলায় গ্রেফতার রয়েছেন। সেই সূত্রেই তদন্ত প্রক্রিয়ার আওতায় তাকে আনা হয়েছে। নির্দিষ্ট কোনো একক ঘটনার ওপর নয়, বরং বিভিন্ন মানবতাবিরোধী অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এক-এগারোর অমানবিক ঘটনার নেপথ্যে মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর

সর্বশেষ আপডেট ০৫:০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬