ঈদের পর দোকান খুলতে মানতে হবে নতুন নিয়ম
- সর্বশেষ আপডেট ০৯:০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 15
কোরবানির ঈদকে ঘিরে দোকান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সুযোগ থাকলেও ঈদের পর আবার আগের সময়সূচিতে ফেরার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঈদ উপলক্ষে আগে দেওয়া নির্দেশনায় দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। তবে ঈদ শেষ হলে সময়সূচি বদলে ফের সন্ধ্যা ৭টার মধ্যে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার (২৬ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদুল আজহা ঘিরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
একই সঙ্গে কর্মকর্তাদের মাঠপর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার এবং পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদন সচিব বরাবর জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
































