ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিভার্সেলে নবীনবরণ, আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন

বশির আহমদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 10

নবীন শিক্ষার্থীদের বরণ এবং আইসিইউ বিভাগের সম্প্রসারণ উদ্বোধনকে ঘিরে ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

গতকাল ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. নাদিম আহমেদ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল।

এ ছাড়া নারী উদ্যোক্তা, সিরাজগঞ্জ উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও ওয়াটসন গ্রুপের চেয়ারম্যান এবং রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জান্নাতুল হক শাপলাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। একই সঙ্গে হাসপাতালের আইসিইউ বিভাগের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়, যা আধুনিক চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

স্বাস্থ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো প্রতিষ্ঠান দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আইসিইউ সম্প্রসারণের মতো উদ্যোগ সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা বিস্তারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, যুগোপযোগী চিকিৎসক তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, অভিভাবক ও নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ইউনিভার্সেলে নবীনবরণ, আইসিইউ সম্প্রসারণ উদ্বোধন

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬