ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি সংগঠিত চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: পরওয়ার

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / 9

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, একটি সংগঠিত চক্র পরিকল্পিতভাবে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে।

ছয় দিনের মালয়েশিয়া সফর শেষে বুধবার (২০ মে) দুপুরে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণে সাধারণ মানুষের জানমাল এখন ঝুঁকির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি মনে করেন, এই ব্যর্থতার দায় সরকারও এড়াতে পারে না।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনগণের মধ্যে সচেতনতা ও ঐক্য গড়ে তোলা জরুরি। নইলে অস্থিরতা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

আসন্ন ঈদকে সামনে রেখে তিনি সরকারকে দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে পশুর হাট ব্যবস্থাপনা, বর্জ্য নিষ্পত্তি এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কার্যকর পরিকল্পনার ওপর তিনি গুরুত্ব দেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি সংগঠিত চক্র দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: পরওয়ার

সর্বশেষ আপডেট ০৫:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬