পশুর হাটে নারীদের জন্য পিঙ্ক টয়লেট নির্মাণের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৫:৫১:২২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / 19
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে নারীদের জন্য আলাদা ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
বুধবার (২০ মে) সকালে পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের যানজট বা জনভোগান্তি তৈরি না হয়, সে বিষয়ে সিটি করপোরেশন কঠোর নজর রাখবে। বিশেষ করে নারী ক্রেতাদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রতিটি হাটে আলাদা পিঙ্ক টয়লেট রাখার ওপর জোর দেন তিনি।
ডিএনসিসি প্রশাসকের ভাষায়, পুরুষেরা অনেক সময় খোলা জায়গায় প্রয়োজন সারতে পারলেও নারীদের জন্য এমন সুযোগ থাকে না। তাই মা-বোনদের কথা ভেবেই এই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া হাটের বর্জ্য প্রতিদিন নিয়মিত অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি এড়াতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। পরিবার নিয়ে মানুষ যেন স্বস্তিতে পশুর হাটে যেতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেন তিনি।































