ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 15

আসিফ মাহমুদ

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই স্থগিত হওয়ায় প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পরীক্ষা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। এদিকে প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময় পর তা স্থগিত করা হয়। এরপর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা।

শনিবার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ।

পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই।

এদিকে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে সড়ক অবরোধ করায় রাজধানীর মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

‘আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

সর্বশেষ আপডেট ০১:৫০:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬