ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 11

মুম্বাইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

ভারতের মুম্বাইয়ে আটক হয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র ও অধিকারকর্মী তুষার গান্ধী। মুম্বাই পুলিশের হাতে আটক হন তিনি।

সিজেপির সমর্থনে মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত একটি বিক্ষোভে যোগ দেয়ার কথা ছিল তুষার গান্ধীর। তবে কর্মসূচিতে যোগ দেয়ার আগেই তাকে আটক করা হয়।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কর্মসূচির আগেই দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির তিন নেতাকে আটক করা হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করেছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিতে তারা দিল্লি যাচ্ছিলেন।

এদিকে, বিক্ষোভ ঘিরে দিল্লিজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। রাজধানীতে ৪০ হাজারের বেশি দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ।

নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিক্ষোভকারীরা।

এ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিক্ষোভস্থল যন্তর মন্তরের আশপাশে বিশেষ নজরদারি ও তল্লাশির ব্যবস্থা নেয়া হয়েছে।

নির্বাচনী তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সিজেপির এ কর্মসূচি এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘটনা দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুম্বাইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী

সর্বশেষ আপডেট ০১:৩৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬