শিরোনাম
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 50
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ভারতের কলকাতায় মারা গেছেন। তিনি কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
কলকাতায় অবস্থানরত সাবেক ছাত্রলীগের কয়েকজন নেতা তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার রাতে রোটনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কলকাতায় অবস্থান করছিলেন রোটন। তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।





























