ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সর্বশেষ আপডেট ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 10

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। আটক করা হয়েছে বাসের চালকের সহকারীকে (হেলপার)। তবে চালক পালিয়ে গেছেন।

নিহত দুজন হলেন বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির পাশের মহাসড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন উফেজা বেগম ও ফরিদা বেগম। এ সময় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা বকশীগঞ্জগামী একটি দ্রুতগতির বাস ঠাকুরপাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তবে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, হাইওয়ে পুলিশ বাসের হেলপারকে আটক করেছে এবং বাসটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

জামালপুরে বাসচাপায় শাশুড়ি-পুত্রবধূ নিহত

সর্বশেষ আপডেট ১২:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬