ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিজেপি নেতাদের আটকের ঘটনায় মহুয়া মৈত্রের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 16

মহুয়া

ভারতের দিল্লি বিমানবন্দরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। এ পদক্ষেপকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মহুয়া মৈত্র লেখেন, ‘চোর। কাপুরুষ। দাদাগিরি করছে। সিজেপি দলকে আটক করতে বিমানের ভেতরে ঢুকে পড়েছে। এটাই আমাদের জরুরি অবস্থা, ভারত।’

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের পরিকল্পনা করেছিল সিজেপি। ওই কর্মসূচিতে যোগ দিতে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর দলটির নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়।

এ ঘটনায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিজেপি নেতাদের আটকের পদক্ষেপের সমালোচনা করে মহুয়া মৈত্রের এই মন্তব্য ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিজেপি নেতাদের আটকের ঘটনায় মহুয়া মৈত্রের ক্ষোভ

সর্বশেষ আপডেট ০১:৪১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬