ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সঙ্গে কৌশলগত সম্পর্ক চায় ঢাকা

কূটনৈতিক প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 31

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১

সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠানোর মাধ্যমে শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী:০১ হুমায়ুন কবির।

শনিবার (১০ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে চায় সরকার। এ জন্য দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে। দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হলে উভয় দেশই লাভবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষ ও প্রশিক্ষিত জনবল পাঠিয়ে সৌদি আরবের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার বিষয়ে সরকার আশাবাদী।

সৌদি আরবের নেতৃত্বে মক্কা চুক্তির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ অবদান রাখতে চায়।

দুই দেশের সম্পর্কের বিষয়ে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সৌদি আরব সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সৌদির সঙ্গে কৌশলগত সম্পর্ক চায় ঢাকা

সর্বশেষ আপডেট ১২:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬