ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৫:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / 24

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে দেশে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল সন্ধ্যা থেকে নতুন কৌশলে কাজ শুরু করেছে সরকার। এর সুফল আজ সন্ধ্যা থেকে পাওয়া যেতে পারে বলে আশা করছেন তারা।

বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, হাতে থাকা সব ধরনের বিকল্প নিয়েই কাজ করা হচ্ছে। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মালয়েশিয়া থেকে এলএনজি আনার বিষয়ে জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অন্তত এক কার্গো এলএনজি পাওয়ার বিষয়ে তারা আশাবাদী। তবে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়েছে। বিশেষ করে প্রয়োজনীয় আইএসও ট্যাংকের প্রাপ্যতা নিয়েও সমস্যা রয়েছে বলে জানান তিনি।

এলএনজি সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশে গ্যাসের উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয়। তাই সংকট মোকাবিলায় আমদানিসহ বিভিন্ন বিকল্পের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমান সংকটের জন্য অতীতের নীতির সমালোচনা করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি পরিকল্পনার পরিবর্তে আগের সরকারগুলো তাৎক্ষণিক সমাধানের দিকে বেশি গুরুত্ব দিয়েছিল। এর ফলে একসময় না একসময় বর্তমান পরিস্থিতির মতো সংকটের মুখোমুখি হতে হতো।

তিনি বলেন, ভুল নীতি গ্রহণের মাশুল একসময় দিতে হয়। অতীতে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খোঁজা হয়নি বলেই এখন হঠাৎ করে বড় সংকট তৈরি হয়েছে।

জনগণের জন্য সরকারের বার্তা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিনি এমন অবস্থানে থাকলে জনগণকে বিস্তারিত বার্তা দিতেন। তবে সংকট মোকাবিলায় সরকারের চেষ্টায় কোনো ঘাটতি নেই বলে মনে করেন তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

সর্বশেষ আপডেট ০৫:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬