ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল ব্যাংক ও শেয়ার লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৬:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 71

ফাইল ছবি

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করার জন্য আগামীকাল বুধবার (১ জুলাই) সারা দেশে সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ থাকবে। একই দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) শেয়ার লেনদেনও বন্ধ থাকবে।

প্রতি বছরের ১ জুলাই দেশের ব্যাংকগুলো অর্ধ বার্ষিক হিসাব চূড়ান্ত করে আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কারণে এ দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

তবে এদিন বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। এসব কার্যালয়ে অর্ধবার্ষিক আর্থিক হিসাব-নিকাশ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, প্রতি বছরের ১ জুলাই অর্ধ বার্ষিক ও ৩১ ডিসেম্বর বার্ষিক হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য ব্যাংক হলিডে পালন করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

আগামীকাল ব্যাংক ও শেয়ার লেনদেন বন্ধ

সর্বশেষ আপডেট ০৬:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬