ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ ঘোষণা

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১০:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 142

নানা আলোচনা ও রোজার মধ্যে আয়োজন নিয়ে আপত্তির পর চূড়ান্ত হলো অমর একুশে বইমেলার সময়সূচি। এবার মেলা শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত।

পূর্বে মেলার শুরু হওয়ার দিন হিসেবে ২০ ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছিল। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির সভাকক্ষে প্রকাশক ও মেলার আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এবার মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ভাড়া শতভাগ মওকুফ থাকবে।

বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, যারা আগেই স্টল বরাদ্দ নেননি, তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে সন্ধ্যা ৬টায়।

আগের আবেদনকারীদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক এবং তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

অমর একুশে বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি, স্টল ভাড়া মওকুফ ঘোষণা

সর্বশেষ আপডেট ১০:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬