ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় ৩ কোটি ৪৪ লাখ টাকায় ইউপি কমপ্লেক্স নির্মাণ

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ০৮:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 139

রায়পুরায় ৩ কোটি ৪৪ লাখ টাকায় ইউপি কমপ্লেক্স নির্মাণ

নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। ৩ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার ৫৫৪ টাকা ৫৬ পয়সা চুক্তিমূল্যের এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণের গুণগতমান ও স্থায়িত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন এমপি আশরাফ উদ্দিন বকুলের সহধর্মিণী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জান্নাতুল হক শাপলা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার তৃণমূল পর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নিয়েছে। অলিপুরা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স স্থানীয় মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হবে।

তিনি বলেন, রায়পুরার চরাঞ্চলসহ পুরো এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করতে প্রস্তুত। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে মেধা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

নির্মাণকাজের মান নিয়ে সতর্ক করে এমপি বকুল বলেন, ভবন নির্মাণে কোনো ধরনের গাফিলতি, অনিয়ম কিংবা নিম্নমানের কাজ গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমোদিত নকশা এবং প্রকৌশলগত নির্দেশনা অনুসরণ করে কাজ সম্পন্ন করতে হবে। নির্মাণে ব্যবহৃত উপকরণের মান নিশ্চিত করার পাশাপাশি সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও ভবনের স্থায়িত্বের বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটির কাজ ২০২৮ সালের ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজের অগ্রগতি নিয়মিত তদারকি এবং নির্ধারিত মান বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন বক্তব্য দেন।

এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা মহিলা দলের সভানেত্রী আফরিনা আসাদ এবং অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুকলেছুর রহমান মুক্তার বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উপজেলা যুবদলের সদস্যসচিব নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌরসভা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল ও সদস্যসচিব সুমন নেওয়াজ।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইয়াকুব আলী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হান্নান মোল্লা ও সদস্যসচিব মইনুল সরকার, উপজেলা তাঁতী দলের সভাপতি হুরমুজ মোল্লা ও সদস্যসচিব শেখ আলমগীর হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ফিরোজ আল মুজাহিদ ও সদস্যসচিব শহীদুল ইসলাম।

এ ছাড়া রায়পুরা তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম চান মিয়া ও সদস্যসচিব মো. বাদল মিয়া, অলিপুরা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি উসমান মিয়া এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কমপ্লেক্স ভবনটির নির্মাণকাজ শেষ হলে অলিপুরা ইউনিয়নের বাসিন্দাদের প্রশাসনিক ও নাগরিক সেবা গ্রহণ আরও সহজ হবে। তবে প্রকল্পের সুফল নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত নির্মাণকাজ সম্পন্ন করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

রায়পুরায় ৩ কোটি ৪৪ লাখ টাকায় ইউপি কমপ্লেক্স নির্মাণ

সর্বশেষ আপডেট ০৮:১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬