ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর পা ধরতে হলেও প্রান্তশালা সেতু চান বকুল

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী
  • সর্বশেষ আপডেট ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 143

প্রধানমন্ত্রীর পা ধরতে হলেও প্রান্তশালা সেতু চান বকুল

নরসিংদীর রায়পুরা উপজেলার প্রান্তশালা এলাকায় মেঘনা নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। এবার সেতুটি বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ কামনা করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

তিনি বলেছেন, ‘প্রান্তশালা-মেঘনা নদীর ওপর সেতুটি নির্মাণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পা ধরতে হলেও এ কাজ বাস্তবায়ন করাতে হবে।’

গতকাল নরসিংদীর শিবপুর উপজেলার যোশর বাজারে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান উপস্থিত ছিলেন।

আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রান্তশালা-মেঘনা সেতু রায়পুরার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতুটি নির্মাণ হলে উপজেলার বিস্তীর্ণ এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে মানুষের দুর্ভোগ কমবে।

তিনি বলেন, এই সেতু শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি রায়পুরার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সেতুটি নির্মাণ হলে শিল্প-কারখানা স্থাপনের সুযোগ বাড়বে, পর্যটনকেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টি হতে পারে।

বর্তমানে মেঘনা নদী পারাপারে স্থানীয় বাসিন্দাদের নানা ভোগান্তির মুখে পড়তে হয় উল্লেখ করে তিনি বলেন, স্থায়ী সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। এতে কৃষকরা দ্রুত তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ হবে।

স্থানীয় বাসিন্দারাও মনে করছেন, প্রান্তশালা-মেঘনা সেতু নির্মাণ হলে রায়পুরার সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। এর ফলে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ার পাশাপাশি আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরার মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সেতুটি নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আনা সম্ভব।

রায়পুরাবাসীর প্রত্যাশা, বহুল প্রতীক্ষিত প্রান্তশালা-মেঘনা সেতু নির্মাণে সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

প্রধানমন্ত্রীর পা ধরতে হলেও প্রান্তশালা সেতু চান বকুল

সর্বশেষ আপডেট ১২:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬