ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন

লামায় ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, লামা (বান্দরবান)
  • সর্বশেষ আপডেট ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / 33

লামায় ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

বান্দরবানের লামা উপজেলায় ভারী এক্সকাভেটর বহনকারী ট্রাকের চাপে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে ট্রাক ও এক্সকাভেটরটি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় ও সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাকে করে একটি ভারী এক্সকাভেটর গজালিয়া থেকে আজিজনগরের দিকে নেওয়া হচ্ছিল। ছয়মাইল এলাকার বেইলি ব্রিজ পার হওয়ার সময় অতিরিক্ত ওজনের চাপে সেটি ভেঙে পড়ে। এ সময় ট্রাক ও এক্সকাভেটরটি নিচের খাদে পড়ে যায়।

ব্রিজটি ভেঙে যাওয়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কের দুই পাশে আটকা পড়েছে শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের ভোগান্তি বেড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা জানান, ভেঙে পড়া ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প সড়ক তৈরির কাজ চলছে। আগামী দু-এক দিনের মধ্যে সড়কটি পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বেইলি ব্রিজগুলো দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলে ওজনসীমা নির্ধারিত থাকলেও তা তদারকিতে কার্যকর নজরদারি নেই। এর আগেও অতিরিক্ত ভারী যানবাহনের চাপে এই সড়কের ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

দুই ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছন্ন

লামায় ট্রাকের চাপে ভেঙে পড়ল বেইলি ব্রিজ

সর্বশেষ আপডেট ০৭:১৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬