ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৪:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 10

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুজন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। ফল পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে প্রকাশিত ফলে জিপিএ-৫ পেয়েছিলেন সাঈদাতুন নুর মুনতাহা।

প্রথম প্রকাশিত ফলে ইয়াসিনের জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনার ৪.৯৩। বোর্ড চ্যালেঞ্জের পর পুনর্নিরীক্ষণে দুজনের ফল পরিবর্তন হয়ে সর্বোচ্চ জিপিএ-৫ হয়েছে। ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে ইয়াসিন পেয়েছেন ১ হাজার ২২০ এবং তাহছিনা পেয়েছেন ১ হাজার ২০৮ নম্বর।

ইয়াসিন বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ফল করে আসা এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি পেয়েছিল। দাখিল পরীক্ষাতেও অর্জন করেছিল জিপিএ-৫। ভবিষ্যতে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চায় সে।

অন্যদিকে, তাহছিনা ইয়ামিন তারান্নুমের স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়া। নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা তার।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনে তারা আনন্দিত ও গর্বিত।

উল্লেখ্য, এবারের আলিম পরীক্ষায় মাদ্রাসাটি থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলে একজন জিপিএ-৫ পেলেও পুনর্নিরীক্ষণের পর আরও দুজনের ফল পরিবর্তন হওয়ায় এ সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন আরও দুজন

সর্বশেষ আপডেট ০৪:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬