ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া ‘উন্মাদনা ও হাস্যকর’

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 15

চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে এয়ারক্রাফট চাওয়ার দাবিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও কাছে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা বিশ্বে বিরল। এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শেখ হাসিনার মুখপাত্রের এয়ারক্রাফট চাওয়ার দাবি প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বিষয়টি হাস্যকর। এটি উন্মাদনা ছাড়া আর কিছু নয়।

দিল্লিতে ট্রাইব্যুনালে দণ্ডিত অন্য আসামিদের সংবাদ সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলে জানাতে হবে।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিয়ে চিফ প্রসিকিউটর বলেন, দলটির নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে খুনি হিসেবে পরিচিতি তুলে ধরছেন।

দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান, এ জন্য সর্বাত্মক প্রচেষ্টা চলছে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, তদন্তে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বিচারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে।

Tag :

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া ‘উন্মাদনা ও হাস্যকর’

সর্বশেষ আপডেট ১২:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬