ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুইজ্জুর পর বালেন্দ্র, এরপর কে?

উৎপল দাস, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট ১০:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 411

মুইজ্জুর পর বালেন্দ্র, এরপর কে?

একদিকে ভারতের প্রভাব থেকে বেরিয়ে আসার রাজনৈতিক স্লোগান, অন্যদিকে ক্ষমতায় বসেই দিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ। নির্বাচনের আগে যে ভারতকে ঘিরে ক্ষোভ, ক্ষমতায় যাওয়ার পর সেই ভারতই হয়ে উঠছে অর্থনীতি, বাণিজ্য, জ্বালানি ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার।

মালদ্বীপে ঘটেছে এমন পরিবর্তন। এবার একই পথে হাঁটলেন নেপালের নতুন প্রজন্মের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহও।

দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন নয়। প্রতিবেশী দেশগুলোর রাজনীতিতে ভারতের ভূমিকা কখনো সহযোগিতার, কখনো বিরোধের, আবার কখনো জাতীয়তাবাদী রাজনীতির হাতিয়ার।

ভারতের বিরুদ্ধে ‘বড় ভাইসুলভ’ আচরণের অভিযোগ, সীমান্ত বিরোধ, বাণিজ্যিক অসমতা কিংবা অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাব; এসব প্রশ্নকে সামনে রেখে বিভিন্ন দেশে গড়ে উঠেছে রাজনৈতিক আন্দোলন। নির্বাচনে এসব বক্তব্য জনপ্রিয়তা তৈরি করে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সেই রাজনীতির সামনে হাজির হয় অর্থনীতি, ভূগোল, নিরাপত্তা ও কূটনৈতিক বাস্তবতা। আর সেখানেই বদলে যায় হিসাব।

২০২৩ সালের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান ছিল অন্যতম আলোচিত রাজনৈতিক বার্তা। সেই প্রচারণার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপে ভারতীয় সামরিক সদস্যদের উপস্থিতি প্রত্যাহার এবং দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় আসেন তিনি।

মুইজ্জুর বক্তব্য ছিল, মালদ্বীপের মাটিতে বিদেশি সামরিক উপস্থিতি থাকা উচিত নয়। ভারতীয় সেনাসদস্যরা দেশটিতে ভারতীয় অনুদানে পাওয়া হেলিকপ্টার ও বিমান পরিচালনা, চিকিৎসা ও উদ্ধারকাজসহ বিভিন্ন মানবিক ও নিরাপত্তামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন। কিন্তু মুইজ্জুর কাছে সেই উপস্থিতিই হয়ে ওঠে রাজনৈতিক প্রশ্ন।

ক্ষমতায় এসে তিনি ভারতকে সেনা প্রত্যাহারের অনুরোধ জানান। এতে দুই দেশের সম্পর্কে তৈরি হয় টানাপোড়েন। প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতকে বাদ দিয়ে চীন সফর করেন মুইজ্জু। চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বাড়ানোর উদ্যোগও নেন।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে মালদ্বীপের কয়েকজন কর্মকর্তার বিতর্কিত মন্তব্য দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তোলে। ভারতে শুরু হয় মালদ্বীপ বয়কটের প্রচারণা। মালদ্বীপের পর্যটননির্ভর অর্থনীতিতে ভারতীয় পর্যটকদের গুরুত্ব থাকায় এই বিতর্ক নতুন অর্থনৈতিক উদ্বেগও তৈরি করে। কিন্তু ভারত থেকে দূরত্ব তৈরির রাজনৈতিক অবস্থান যতটা দৃঢ় ছিল, অর্থনৈতিক বাস্তবতা ততটা সহজ ছিল না।

মালদ্বীপের আমদানি, পর্যটন, খাদ্য সরবরাহ, উন্নয়ন সহযোগিতা ও আর্থিক স্থিতিশীলতায় ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রার সংকট ও ঋণের চাপের মধ্যেও ভারতের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা সম্ভব ছিল না মালের।

২০২৪ সালের মে মাসে মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক সদস্যদের প্রত্যাহার সম্পন্ন হয়। তবে তাঁদের পরিচালিত বিমান ও হেলিকপ্টারের কার্যক্রম সচল রাখতে ভারতীয় বেসামরিক প্রযুক্তিবিদরা দায়িত্ব নেন। অর্থাৎ, মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেন, কিন্তু ভারতীয় সহযোগিতার সব পথ বন্ধ করেননি।

একই বছরের অক্টোবরে ভারত সফরে গিয়ে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নেন মুইজ্জু। দুই দেশের মধ্যে অর্থনৈতিক, উন্নয়ন ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ২০২৫ সালে নরেন্দ্র মোদির মালদ্বীপ সফরেও সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা আসে।

এখানে ভারতের সামরিক উপস্থিতি সরিয়ে দেওয়া এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে।

মুইজ্জু ভারতের প্রভাব কমানোর রাজনৈতিক বার্তা দিয়েছেন। তবে ভারতকে পুরোপুরি বাদ দিয়ে মালদ্বীপের অর্থনীতি ও কৌশলগত প্রয়োজন মেটানো সম্ভব নয়; সেই বাস্তবতাও মেনে নিয়েছেন।

একই বাস্তবতা নেপালের ক্ষেত্রেও। দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক অস্থিরতা ও পুরোনো নেতৃত্বের বিরুদ্ধে তরুণদের ক্ষোভের মধ্য দিয়েই নেপালের রাজনীতিতে এসেছে নতুন পালাবদল। নেতৃত্বে উঠে এসেছেন ৩৬ বছর বয়সী বালেন্দ্র শাহ; সাবেক র‍্যাপার, কাঠমান্ডুর মেয়র এবং নতুন প্রজন্মের রাজনৈতিক মুখ।

তাঁর উত্থানের পেছনে রয়েছে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি অনাস্থা, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্র পরিচালনায় নতুন ধরনের নেতৃত্বের প্রত্যাশা।

নেপালের রাজনীতিতে জাতীয়তাবাদ এবং ভারতের প্রভাব নিয়ে প্রশ্নও বহুদিনের। সীমান্ত বিরোধ, বাণিজ্যিক অসমতা, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ কিংবা নেপালের সার্বভৌম সিদ্ধান্তে দিল্লির প্রভাব নিয়ে বিতর্ক; সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক বারবার অস্বস্তিকর হয়ে উঠেছে।

কিন্তু সেই রাজনৈতিক বাস্তবতার মধ্যেই ক্ষমতায় বসে বালেন্দ্র শাহ প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফরের জন্য বেছে নেন ভারতকে।

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় উঠে আসে নেপালের পুনর্গঠন, জ্বালানি, অবকাঠামো, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো। একদিকে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্ন, অন্যদিকে বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠনে প্রতিবেশী ভারতের সহায়তার প্রয়োজনীয়তা।

ভয়াবহ বন্যা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর নেপালের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক করা।

ভারতের ঘোষিত ১ দশমিক ৬২ বিলিয়ন ডলারের সহায়তার মধ্যে রয়েছে ৩৭৭ মিলিয়ন ডলারের অনুদান এবং ১ দশমিক ২৪ বিলিয়ন ডলারের জ্বালানি প্রকল্পে ঋণসুবিধা। এই সহায়তা শুধু তাৎক্ষণিক পুনর্গঠনের জন্য নয়, নেপালের দীর্ঘমেয়াদি অবকাঠামো ও জ্বালানি সক্ষমতা ফিরিয়ে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। ভারত নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। আমদানি-রপ্তানি, জ্বালানি সরবরাহ, ট্রানজিট, সড়ক যোগাযোগ এবং সমুদ্রবন্দরে প্রবেশাধিকার;বিভিন্ন ক্ষেত্রেই ভারতের ওপর নির্ভরশীল কাঠমান্ডু।

স্থলবেষ্টিত দেশ নেপালের জন্য আন্তর্জাতিক বাণিজ্যের পথ অনেকটাই নির্ভর করে প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডের ওপর। সেই বাস্তবতায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে তার প্রভাব পড়তে পারে নেপালের বাজার, সরবরাহব্যবস্থা ও অর্থনীতিতে।

কিন্তু নির্ভরশীলতা মানেই স্বস্তির সম্পর্ক নয়। সীমান্ত বিরোধ, বাণিজ্য ঘাটতি, বিমান চলাচলের রুট নিয়ে জটিলতা এবং ভারতের প্রভাব নিয়ে নেপালের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক; সব মিলিয়ে দিল্লির সঙ্গে কাঠমান্ডুর সম্পর্ক বরাবরই সংবেদনশীল।

নেপালের ভূগোল দেশটিকে শুধু ভারতের প্রতিবেশী হিসেবেই গড়ে তোলেনি, বরং চীন ও ভারতের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অবস্থানে দাঁড় করিয়েছে। হিমালয়ের এই দেশটি দুই আঞ্চলিক শক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চায়।

চীনের অবকাঠামো বিনিয়োগ, সড়ক, যোগাযোগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার আগ্রহ বাড়ছে। অন্যদিকে ঐতিহাসিক সম্পর্ক, উন্মুক্ত সীমান্ত, শ্রমবাজার, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার কারণে ভারতের সঙ্গে নেপালের সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিল্লির কাছে তাই নেপাল শুধু একটি প্রতিবেশী দেশ নয়। হিমালয় অঞ্চলের নিরাপত্তা, আঞ্চলিক যোগাযোগ এবং চীনের প্রভাব মোকাবিলার বৃহত্তর কৌশলেও নেপালের অবস্থান গুরুত্বপূর্ণ।

সে কারণে নেপালকে ঘিরে ভারতের অর্থনৈতিক সহায়তা, অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি সহযোগিতার প্রতিটি উদ্যোগের মধ্যেই রয়েছে কূটনৈতিক ও ভূরাজনৈতিক হিসাব।

মালদ্বীপের মুইজ্জু এবং নেপালের বালেন্দ্র শাহ; দুজনের রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা। একজন ভারতীয় সামরিক উপস্থিতি সরানোর স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছেন। অন্যজন পুরোনো রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। তবে দুই দেশের ক্ষেত্রেই ভারতের সঙ্গে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা।

মালদ্বীপ দেখিয়েছে, ভারতীয় সামরিক উপস্থিতি নিয়ে কঠোর অবস্থান নেওয়া সম্ভব, কিন্তু অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা পুরোপুরি বন্ধ করা সহজ নয়। নেপালও দেখাচ্ছে, রাজনৈতিক পরিবর্তনের পর দিল্লির সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর প্রয়োজন হতে পারে; বিশেষ করে অর্থনীতি, জ্বালানি ও পুনর্গঠনের প্রশ্নে।

বিশ্লেষকদের মতে, ভারতবিরোধী অবস্থান থেকে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া মানেই রাজনৈতিক আদর্শের পরিবর্তন নয়। অনেক সময় এটি ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রীয় স্বার্থ, অর্থনৈতিক প্রয়োজন এবং কূটনৈতিক ভারসাম্যের নতুন হিসাব। নির্বাচনে ভারতের প্রভাবকে চ্যালেঞ্জ করা রাজনৈতিকভাবে জনপ্রিয় হতে পারে। কিন্তু ক্ষমতায় গিয়ে সেই প্রভাবের সঙ্গে লড়াই করার পাশাপাশি ভারতের বাজার, অর্থনীতি, জ্বালানি, নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার ওপর নির্ভরশীলতাও সামাল দিতে হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

মুইজ্জুর পর বালেন্দ্র, এরপর কে?

সর্বশেষ আপডেট ১০:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬