ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
  • সর্বশেষ আপডেট ০৮:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 75

শরীয়তপুরে রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

শরীয়তপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সহসভাপতি মো. রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি পুনরায় তদন্ত করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তাঁরা।

তৃণমূলের নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতার সময় হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন রেজাউল হাওলাদার। জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছেন। তাঁর বহিষ্কারের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।

দলীয় সূত্রে জানা যায়, রেজাউল হাওলাদার শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া নড়িয়া উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।

নেতাকর্মীদের ভাষ্য, কোনো অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আগে নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা প্রয়োজন। তাঁরা অভিযোগটির সুষ্ঠু তদন্ত করে রেজাউলের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রেজাউল হাওলাদার বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুঃসময়ে রাজপথে থেকে হামলা-মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। দীর্ঘদিনের রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দলের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, দলের প্রতি তাঁর আস্থা ও ভালোবাসা অটুট রয়েছে। একজন কর্মী হিসেবে দলের সঙ্গে থাকতে চান তিনি।

জানা গেছে, ২০২৪ সালের ৩১ অক্টোবর নড়িয়া উপজেলার ঘড়িসার বাজার জামে মসজিদের জায়গা দখলের অভিযোগে রেজাউল হাওলাদারকে বহিষ্কার করে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

তবে এ অভিযোগের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ঘড়িসার বাজার জামে মসজিদ কমিটি। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক লিখিত বক্তব্যে কমিটি জানায়, মসজিদের নিজস্ব জায়গায় নির্মিত দোকানঘর এবং সেখান থেকে ভাড়া আদায়ের বিষয়ে তাদের কোনো আপত্তি বা অভিযোগ নেই।

এ অবস্থায় রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনায় জেলা ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

শরীয়তপুরে রেজাউল হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

সর্বশেষ আপডেট ০৮:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬